থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী কিভের (Kyiv) ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রালে (Dormination Cathedral)! ইতিমধ্যেই একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে সত্যতা যাচাই করেনি (বিশ্ব বাংলা সংবাদ)। অন্তত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত একাধিক।
ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!
Sponsored

একাদশ শতকের ঐতিহ্যবাহী ডরমিশন ক্যাথেড্রালের ছাদ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে সূত্রের খবর মূল দেওয়াল এবং ভিতরের প্রধান অংশ বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।হামলার পরই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর মুহূর্ত থেকেই জেলেনস্কির দেশে মূল্যবান ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলো আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ক্যাথেড্রালের ঘটনা মেনে নিতে পারছে না সে দেশের সেনা। পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে ইউক্রেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-












