ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হওয়ায় এক চালকের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৯০ জন যাত্রী আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।
লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!
Sponsored

শুক্রবার বিকেল ৫.১৫ নাগাদ দুটি যাত্রী বোঝাই ট্রেন সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে একই লাইনে দুটি ট্রেন চলে এল, সেই বিষয়ে ধারণা পাওয়া যায়নি।ধাক্কার মাত্রা এতটাই তীব্র ছিল যে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে ঝাঁকুনিতে মানুষজন ছিটকে সামনের সিট ও মেঝেতে পড়ে যান। বহু যাত্রীর হাত-পায়ে হাড় ভেঙে যায়। চারিদিক রক্তাক্ত হয়ে ওঠে। খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দফতর ও রেল পুলিশ। অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল ছাড়াও ‘ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুল্যান্স সার্ভিস’-এর একটি বিশেষ বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা দল এবং একটি এয়ার অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়।
Sponsored

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং একজন প্রাণ হারিয়েছেন যিনি ট্রেনের লোকো পাইলট বা চালক। ঘটনাকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে। বেডফোর্ডশায়ার পুলিশ, স্থানীয় দমকল এবং অ্যাম্বুল্যান্স বিভাগের কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন বলেও জানান তারা। দুর্ঘটনায় ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। সেখানে দেখা গিয়েছে, একটি ট্রেনের সামনের অংশ অপর একটি ট্রেনের পেছনের অংশে ঢুকে গিয়েছে। তবে ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হলেও উল্টে যায়নি।
Sponsored

দুর্ঘটনার ফলে শুক্রবার রাত থেকেই লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনগামী এবং ওই স্টেশন থেকে ছেড়ে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সমস্ত ট্রেন চলাচল বাতিল করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। ফলে শনিবার দুপুরের মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-












