কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
আন্তর্জাতিক

বেইরুটে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, কুয়েতে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে ইরান 

বেইরুটে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, কুয়েতে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে ইরান 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়ংকর আকার ধারণ করছে। রবিবার সকালে লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)।  এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কাজনক একাধিক। অন্যদিকে এদিন ভোরেই কুয়েত বিমানবন্দরে (Kuwait Airport) আছড়ে পড়েছে ইরানের (Iran) ড্রোন। ঘটনাস্থলেই দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর হামলার জেরে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়ংকর বিস্ফোরণ হয়।

Sponsored

Sranchi In Article

গত শনিবার থেকে পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। নবম দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। প্রতিবেশী দেশে আক্রমণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করে শনিবার রাতে দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা চালায় ইরান। রবিবার সকালে তেহরানের টার্গেট ছিল কুয়েত। থেমে নেই ইজরায়েলের সেনাও (IDF) । তেল আভিভের দাবি বেইরুটের হোটেলে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করার উদ্দেশ্য ছিল ইরানি কমান্ডারদের খতম করা। এই ঘটনায় লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে চারজন মৃত ও দশ জন আহত হওয়ার খবর এসেছে। খামেনেইর সব উত্তরাধিকারীকে হত্যা করার হুমকি দিয়েছে ইজরায়েলের সেনা। অন্যদিকে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ব্রিটেন সরকারকে সাবধান করে দিয়েছেন। বলেছেন, ‘‘যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে খুব সাবধানে পদক্ষেপ করুন।’’ যদিও সরাসরি এখনই ব্রিটেন বিরোধিতায় যাচ্ছে না ইরান।

Sponsored

Merlin In Article

এদিন ইরানের নাজাফাবাদ শহরে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা-ইজ়রায়েলের বাহিনী। ডবল ট্যাপ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। অর্থাৎ প্রথম হামলার উদ্ধার কাজ চলার সময়ে ফের দ্বিতীয় হামলা হয়। অন্তত কুড়িজনের মৃত্যু হয়েছে, আহতদের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →