ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি সেই নিশ্চিন্ত আশ্রয়েও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে দুবাই ও আবু ধাবির চলে আসায় এখন প্রমাদ গুনছেন শাহরুখ খান থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো তারকারা।
ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা
Sponsored

পাম জুমেইরাহতে শাহরুখ খানের ১০০ কোটিরও বেশি মূল্যের বিচফ্রন্ট ভিলা হোক বা বুর্জ খলিফার পাশে সলমন খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট— সবই এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুর সীমানায়। পিছিয়ে নেই বচ্চন পরিবারও। অভিষেক ও ঐশ্বর্যের ১৬ কোটি টাকার ‘স্যাংচুয়ারি ফলস’ ভিলা নিয়ে উদ্বিগ্ন তাঁদের অনুগামীরা। শুধু ভারতীয় তারকারাই নন, তালিকায় রয়েছেন ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম এবং লিন্ডসে লোহানের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও।
Sponsored

দুবাইয়ের সঙ্গে শিল্পা শেঠির সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালে স্বামী রাজ কুন্দ্রা তাঁকে বুর্জ খলিফার ১৯ তলায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। পরে পরিবার বড় হওয়ায় সেই ফ্ল্যাট বিক্রি করে তাঁরা পাম জুমেইরাতে নতুন সম্পত্তিতে বিনিয়োগ করেন। এখন মাঝেমধ্যেই সেখানে ছুটি কাটাতে যান তাঁরা। অভিনেতা অনিল কাপুরও বছরের অনেকটা সময় কাটান দুবাইয়ে। তাঁরও সেখানে বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে খবর। এছাড়া করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ এবং রাখি সাওয়ান্তের মতো টেলিভিশন তারকারাও গত কয়েক বছরে দুবাইয়ের আধুনিক আবাসন প্রকল্পে নিজেদের আস্তানা গড়েছেন।
Sponsored

আপাতত এই তারকাদের ঘরবাড়ি সুরক্ষিত থাকলেও, হামলার আতঙ্ক তাঁদের নতুন করে ভাবতে বাধ্য করছে। দুবাই বা আবু ধাবিকে এতদিন যাঁরা সবচেয়ে নিরাপদ স্বর্গ বলে মনে করতেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি সেই ধারণায় ধাক্কা দিয়েছে।
Sponsored

এই চরম উত্তেজনার আবহে অবশ্য ইতিবাচক বার্তা দিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। আবু ধাবি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, সংযুক্ত আরব আমিরশাহির ভিত্তি হল শান্তি এবং একতা। বিশ্বের ২০০টিরও বেশি দেশের মানুষ এখানে এক পরিবারের মতো বসবাস করেন। এই সংহতিই কঠিন সময়ে শক্তি জোগাবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন বিনোদন জগতের লগ্নিকারীরা।
Sponsored

Sponsored

_
_
_
_
_












