আমেরিকার (America) লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিবর্ষণ। মৃত ৮ শিশু। মৃতদের বয়স ১ থেকে ১৪ বছর। শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, রবিবার সকাল ৬টা নাগাদ এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন আহত হয়েছেন। তিনটি পৃথক স্থানে গুলি চালানো হয়েছে। গাড়ি নিয়ে ধাওয়া করার পরে পুলিশ (Police) সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে খুন করেছে।
ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৮ শিশু
Sponsored

নিহত বন্দুকবাজের নাম প্রকাশ করেনি পুলিশ (Police)। জানা যায়নি মৃত শিশুদের পরিচয়ও। তবে নিহত শিশুদের মধ্যে কয়েক জন ওই আততায়ী বন্দুকবাজের সন্তান বলে অনুমান তদন্তকারীদের।
Sponsored

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লুইজিয়ানা স্টেট পুলিশ। ঘটনা সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। বন্দুক-হামলা প্রসঙ্গে লুইজিয়ানার মেয়র টম আর্কেনো বলেন, "অত্যন্ত মর্মান্তিক। সম্ভবত শহরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আজকের সকালটা খুব দুঃখজনক।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












