কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণ

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন প্রশাসন। পাকিস্তানের 'যুদ্ধ ঘোষণা'কে সমর্থন করে তালিবানদের পাল্টা বার্তা দিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ। মার্কিন বিদেশ দফতর শুক্রবার ইমেল মারফত একটি বিবৃতি জারি করেছে। তাতে লেখা হয়েছে, ‘‘তালিবান আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে বিশেষ ভাবে চিহ্নিত। তাদের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে। আমেরিকা সেই আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’’

Sponsored

Sranchi In Article

আফগানিস্তানে বিমানহানার প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার রাত থেকে পাক সীমান্তে হামলা শুরু করে তালিবান সরকার। পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনা। ইরান, চিন এই সংঘাত থামাতে দু দেশকে অনুরোধ করলেও আমেরিকার তরফে সেরকম কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে তালিবানকে পরিস্থিতির জন্য দায়ী করে মার্কিন বিদেশ দফতর বলেছে, ‘সন্ত্রাসবাদবিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে বার বার ব্যর্থ হয়েছে তালিবান। এই সন্ত্রাসবাদী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে জঘন্য সব হামলার লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করে।’ পাকিস্তানের বিদেশসচিব আমনা বালোচের সঙ্গে আমেরিকার কূটনীতিবিদ অ্যালিসন হুকারের কথা হয়েছে বলে খবর। দুই দেশের সংঘর্ষে উত্তপ্ত ডুরান্ড লাইন। পাকিস্তানের দাবি, তাদের হামলায় ২৭০ জন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে,জখম অন্তত ৪০০ জন। তালিবান সরকারের তরফে জানিয়েছে, ৫৫ জন পাকিস্তানি সেনাকে খতম করার পাশাপাশি ইসলামাবাদের একটি যুদ্ধবিমানও ধ্বংস করার দাবি জানানো হয়েছে কাবুলের তরফে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →