কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
আন্তর্জাতিক

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে ছাঁটাই করল ৮,০০০ কর্মীকে। সিংহভাগই এইচ১বি ভিসাপ্রাপ্ত বিদেশি। মেটা তাদের বিশ্বব্যাপী কর্মীর প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মচারীকে ছাঁটাই করেছে কিন্তু ছাঁটাই প্রক্রিয়াটি কার্যকর করার নিষ্ঠুর ও যান্ত্রিক কৌশল হতবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। কর্মীদের প্রথমে ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঠিক ভোর ৪টের সময় ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তাদের চাকরি আর নেই। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ও কর্পোরেট দুনিয়ায় ক্ষোভ সৃষ্টি হয়। মেটার এহেন চরম অসংবেদনশীল আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘কর্পোরেট কমপ্যাশন'। এর মাঝেই বৃহস্পতিবার জুকারবার্গ এই ছাঁটাইয়ের সাফাই দিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমরা জানি এটি খুব কঠিন সিদ্ধান্ত।’’

Sponsored

Sranchi In Article

জানা গিয়েছে, বহু কর্মী সকালে ঘুম থেকে উঠে তাঁদের ইন্টারনাল ওয়ার্ক প্রোফাইল ‘ডিঅ্যাক্টিভেটেড’ বা নিষ্ক্রিয় দেখে বুঝতে পারেন যে তাঁদের চাকরি নেই। মাত্র একটি ইমেলের মাধ্যমে নিমেষের মধ্যে চাকরি হারালেন এতজন। সংস্থার এইচআর প্রধানের মেমো থেকে জানা গিয়েছে, ৮,০০০ কর্মীকে ছাঁটাই করা ছাড়াও প্রায় ৬,০০০ শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থায় টিকে যাওয়া প্রায় ৭,০০০ কর্মীকে নতুন এআই-নেটিভ (AI-native) টিমে স্থানান্তর করা হবে সেই কথাও জানা গিয়েছে।

Sponsored

Merlin In Article

বিশেষজ্ঞদের মতে কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) ব্যবহারের কারণে আগামী দিনে বিশ্বজুড়ে আরও বড় সঙ্কট আসতে চলেছে। কৃত্রিম মেধা পরিকাঠামো এবং ডেটা সেন্টারে বিনিয়োগের কারণে অন্য খাতে খরচ কমাতে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে। ওরাকেলের কর্মীরা জানিয়েছেন আগে থেকে কোনও আলোচনা বা ম্যানেজারের থেকে কোনও আভাস পাওয়া যায়নি। মেটা কর্তৃপক্ষ যদিও জানিয়েছিল কর্মদক্ষতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিপুল ব্যয়ের প্রভাব কমাতে ১০ শতাংশ কর্মী, অর্থাৎ প্রায় ৮,০০০ জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন তথ্যপ্রযুক্তিতে ছাঁটাইয়ের ফলে শুধু চাকরির সুযোগই কমছে না, এর ফলে আমেরিকায় কর্মরত ভারতীয় পেশাদারদের দেশে থাকার অধিকারও হারানোর সম্ভাবনা বাড়ছে।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন - ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →