কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

ভুল চিকিৎসার প্রতিশোধ? চেম্বারে ঢুকে হাতুড়ে ডাক্তারকে কাটারি দিয়ে কোপ, আত্মসমর্পণ যুবকের 

ভুল চিকিৎসার প্রতিশোধ? চেম্বারে ঢুকে হাতুড়ে ডাক্তারকে কাটারি দিয়ে কোপ, আত্মসমর্পণ যুবকের 

‘ভুল চিকিৎসায়’ ঠাকুমার মৃত্যু হয়েছে, এই আক্রোশে এক হাতুড়ে চিকিৎসককে চেম্বারে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের বাদামতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম রাজা ভৌমিক (৪৫)। অভিযুক্ত জীবন রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পর রক্তমাখা কাটারি হাতে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই যুবক।

Sponsored

Sranchi In Article

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকার বাসিন্দা রাজা ভৌমিক আগে এক নামী অস্থিরোগ বিশেষজ্ঞের কম্পাউন্ডার হিসেবে কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি আরএমপি ডিগ্রি অর্জন করে বাদামতলা এলাকায় নিজের একটি চেম্বার খোলেন। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ সেই চেম্বারেই চড়াও হয় শক্তিগড়ের আমড়া এলাকার বাসিন্দা জীবন রুইদাস। অভিযোগ, সাথে আনা কাটারি দিয়ে রাজাবাবুকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের দেহ মেঝেতে লুটিয়ে পড়লে এলাকা ছেড়ে চম্পট দেয় জীবন।

Sponsored

Merlin In Article

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান আশেপাশের ব্যবসায়ীরা। তবে নাটকীয় মোড় নেয় কিছুক্ষণ পরেই। অভিযুক্ত যুবক সরাসরি বর্ধমান থানায় হাজির হয়ে কর্তব্যরত ডিউটি অফিসারের সামনে রক্তমাখা অস্ত্রটি টেবিলের ওপর রেখে খুনের কথা কবুল করে। জীবনের দাবি, তার ৮৪ বছরের বৃদ্ধা ঠাকুমার চিকিৎসা করছিলেন ওই হাতুড়ে চিকিৎসক। গত ৩১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। জীবনের অভিযোগ, রাজার ভুল চিকিৎসার কারণেই তাঁর ঠাকুমাকে অকালে প্রাণ হারাতে হয়েছে। সেই প্রতিশোধ নিতেই এই খুন।

Sponsored

Camelia In Article

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত চিকিৎসকের পরিজনরা জানিয়েছেন, একসময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা রাজা নিজের চেষ্টায় এলাকায় পসার জমিয়েছিলেন। এ দিন সকালে রোগী দেখার মাঝেই এই হামলার ঘটনা ঘটে।

Sponsored

Techno India In Article

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমান শহরের ব্যস্ততম এলাকায় দিনের আলোয় এমন নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা করছে পুলিশ।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - ইতিহাসে প্রথমবার বিরোধী দলনেতার কণ্ঠরোধ! মোদির মার্কিন আপস নিয়ে তোপ রাহুলের

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →