রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ফলে অনিশ্চয়তা থেকেই গেল।
'বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা!
Sponsored

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে মোট এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।
Sponsored

বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডাকে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। সম্ভাব্য তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য বলে সূত্রের খবর। এর পর বিকেলেও ফের বৈঠক ডাকেন প্রধান বিচারপতি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক। ওই বৈঠকেও তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কোনও স্পষ্ট বার্তা মেলেনি। হাইকোর্ট থেকে ফিরে সিইও-র দফতরে ফের বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। পর পর তিনটি বৈঠক থেকেই স্পষ্ট, প্রশাসন তালিকা প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
Sponsored

তবে শুক্রবারই তালিকা প্রকাশ পাবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এর উপরই নির্ভর করছে লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






