কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

গভীর রাতে কেন অভিষেকের বাড়িতে পুলিশ? এবার হাইকোর্টের কাঠগড়ায় লালবাজার

গভীর রাতে কেন অভিষেকের বাড়িতে পুলিশ? এবার হাইকোর্টের কাঠগড়ায় লালবাজার

নোটিশ ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে কেন পুলিশ হানা দিল, সেই নিয়ে এবার প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা দিয়ে পুলিশকে নিজেদের বক্তব্য জানাতে হবে, এমনটাই জানালেন বিচারক। মামলাকারী পক্ষকেও দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবার পুলিশকে অভিষেকের বাড়িতে তল্লাশির সময়ের সিসি ক্যামেরার ফুটেজ এবং অডিয়ো-ভিডিয়ো রেকর্ড সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

Sponsored

Sranchi In Article

প্রসঙ্গত, গত ১৩ জুন সুমিত রায়ের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ হানা দেয়। পুলিশের ‘অতিসক্রিয়তার’ অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের পাশাপাশি দু’পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেকের হয়ে হাইকোর্টে সওয়াল করে আইনজীবী কিশোর দত্ত জানান একটি এফআইআর-এর ভিত্তিতে পুলিশ অভিষেকের বাড়িতে গেলেও ওই অভিযোগপত্রে অভিষেকের নাম নেই, আছে সুমিত রায়ের নাম। কিন্তু সুমিত অভিষেকের বাড়িতে আছেন, শুধুমাত্র এই সন্দেহের বশে পুলিশ তল্লাশি চালিয়েছে। ভোর ৩টের সময়ে পুলিশ বাড়িতে পৌঁছোয়। ভোর ৫টায় বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয় দরজা খোলার জন্য। 

Sponsored

Merlin In Article

অভিষেকের আইনজীবী জানান, তিনি পুলিশের ‘অতিসক্রিয়তার’ বিরুদ্ধে অভিযোগ করছেন, তল্লাশি ও বাজেয়াপ্তের বিরুদ্ধে তিনি একেবারেই নন। কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ এই অভিযান চালায় এবং বাহিনী নিজের ক্ষমতার অপব্যবহার করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরপরেই এজলাসে উপস্থিত অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের উদ্দেশে বিচারপতি বলেন, ১৩ জুন অত রাতে কেন তল্লাশি হল? রাজদীপ জানান, সুমিতের পালিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই এই ধরণের কাজ করা হয়েছে যদিও এই নিয়ে আপত্তি তোলেন অভিষেকের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শুনে আগামী চার সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। পুলিশের হলফনামা জমার দু’সপ্তাহের মধ্যে মামলাকারী পক্ষকে পাল্টা হলফনামা জমা দিতে হবে। তল্লাশির সময়ের সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে অডিয়ো এবং ভিডিও রেকর্ডও সংরক্ষিত রাখার নির্দেশও দেওয়া হয়।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →