ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট পোলকে সত্যি করে একক সংখ্যাগরিষ্ঠতায় প্রথমবার বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন? সব থেকে বেশি আলোচিত নাম শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। নন্দীগ্রাম (Nandigram) এবং ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী প্রার্থীকে রাজ্যের শাসনবার চালানোর দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে আজই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় জনতা পার্টির (BJP) শীর্ষ নেতৃত্ব।পরিষদীয় দলের বৈঠকের জন্য আজ বাংলায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!
Sponsored

ছাব্বিশের বিধানসভার লড়াইয়ের শুরু থেকেই ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কড়া টক্কর দিয়েছে বিজেপি। ফলাফল প্রকাশিত হতেই দেখা গেছে মানুষের আস্থা পরিবর্তনের পক্ষে। ২০৬ আসনে জয়ী বিজেপি। এবার দেখার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করে রাজ্যের নতুন শাসক দল। দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যের মতো নেতাদের নাম ঘোরাফেরা করলেও সিংহাসনে বসার সব থেকে বেশি সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। তবে সমস্যা হচ্ছে যেহেতু নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজয়ী প্রার্থী আদি বিজেপি নন, তাই দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। পাশাপাশি শুভেন্দুর সঙ্গে আবার আরএসএসের কোনও যোগ নেই। বিধানসভা নির্বাচনের আগে শেষ প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন, বাংলা থেকেই বাঙালি মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যে বৈঠক করবেন রাজনাথ। সেখানেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই তাঁরা সরকার গঠনের জন্য লোকভবনে যাবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






