অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে গিয়েছে। হঠাৎ কোন প্রসঙ্গে মহুয়ার এমন বিতর্কিত মন্তব্য।
Sponsored

তৃণমূলের (TMC)মধ্যে ভাঙাচোরা চলার মাঝখানেই মহুয়া একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শুভেন্দু প্রসঙ্গে বলতে শুরু করেন। প্রসঙ্গ শুরুর মুখেই তিনি শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। কেন? মহুয়ার কথায়, তাঁর রাজনৈতিক জীবনে কঠিন সময় শুভেন্দুই তাঁর পাশে ছিলেন।
Sponsored

দলের ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে মহুয়া বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি শতাব্দী রায় বা বাপি হালদারের সমস্যা ছিল তাহলে তাঁরা আগে বলতে পারতেন। ভোটের টিকিট নিয়ে লড়াই করলেন কেন? এই সমস্যা শুভেন্দুরও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নম্বর টু করে দেন। শুভেন্দুর মনে হয়েছিল ওই জায়গাটা তাঁর প্রাপ্য। বুঝে যান অভিষেক থাকলে দলে তাঁর বড় জায়গা তৈরি হবে না। তাই বিজেপিতে গিয়েছেন।
Sponsored

কিন্তু ব্যক্তিগতস্তরে ওঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এপ্রসঙ্গে মহুয়া অতীতের ঘটনার কথা তুলে ধরে বলেন ২০১৪ সালে আমার লোকসভার টিকিট পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাইনি। সারারাত কেঁদেছিলাম। সেই সময় শুভেন্দু আমায় সাহস জুগিয়েছিলেন। বলেছিলেন, তোমার সঙ্গে আছি। পরে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় করিমপুরে যখন প্রার্থী হই তখন দলের কোনও বড় নেতা প্রচারে আসেননি। প্রথম সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে আমি আর শুভেন্দুই ছিলাম। খুবই ভালো সম্পর্ক ছিল। এই ধরনের নানা রাজনৈতিক সুখকর স্মৃতি ওঁর সঙ্গে আমার রয়েছে। এখন দুজনে দুটি রাজনৈতিক দল করি। কিন্তু অতীতের এই স্মৃতিগুলি ভুলব কীভাবে?
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






