রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন সোমবার। রাজ্য রাজনীতির নজরে বিধানসভার অধিবেশন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বিধানসভায় পেশ হতে পারে চারটি বিল (অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল)। তবে চর্চায় আরও একটি বিল অভিন্ন দেওয়ানি বিধি, UCC।
UCC বিল পেশের আগে বড় পদক্ষেপ সরকারের? আজ নজরে বিধানসভার অধিবেশন
আজ বিধানসভায় পেশ হতে পারে চারটি বিল (অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল)। তবে চর্চায় আরও একটি বিল অভিন্ন দেওয়ানি বিধি, UCC।
Sponsored

অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি কি পেশ হবে সোমবার— তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার শেষ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে সোমবারের জন্য যে সূচি তৈরি হয়েছিল, তাতে চারটি বিলের উল্লেখ থাকলেও অভিন্ন দেওয়ানি বিধির(UCC) বিলের কথা উল্লেখ নেই। ফলে আজ শুভেন্দু অধিকারীর সরকার ঠিক কী করতে চায়, তা নিয়ে প্রবল জল্পনা।
Sponsored

সূত্রের খবর, আজ ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ নাও হতে পারে। প্রশাসন সূত্রে খবর, এ রাজ্যে প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা কী হওয়া উচিত, তা নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে বলে । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়ে এই কমিটি গঠনের কথা ঘোষণা করতে পারেন আজ।
Sponsored

অভিন্ন দেওয়ানি বিধির অন্যতম প্রধান ভিত্তি হল ভারতীয় সংবিধানের ৪৪ ধারা, যেখানে বলা হয়েছে দেশের সমস্ত নাগরিকের জন্য একই আইন থাকবে। সংবিধানের এই নির্দেশমূলক নীতিকে ভিত্তি করেই মূলত অভিন্ন দেওয়ানি বিধি তৈরি হয়েছে।
Sponsored

বর্তমানে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে এই বিল বিধানসভায় পাশ হয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ রাজ্য হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। করবেন।এই বিলের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
Sponsored

অসমে অভিন্ন দেওয়ানি বিধি থেকে বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। একই পথে হাঁটবে পশ্চিমবঙ্গও, এমনটাই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। অর্থাৎ আদিবাসী-জনজাতির ঐতিহ্য এবং রীতিনীতি বজায় থাকবে।
Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






