জুন মাসের প্রথম দিন থেকেই চড়া গরম দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে দফায় দফায় ঝড়- বৃষ্টির জেরে সামান্য নিম্নমুখী হয়েছিল পারদ, কিন্তু স্বস্তি যে বেশিদিন টিকবে না তার আভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফলে জ্যৈষ্ঠের মধ্যগগনে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। এখনই হাঁসফাঁস দশা থেকে রেহাই নেই।
Sponsored

হাওয়া অফিস (Weather Department) বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গড়ে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। গোটা সপ্তাহ জুড়ে গরমের দাপট বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সম্পূর্ণ বিপরীত ছবি। বিশেষ করে পাহাড়ি এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইতিমধ্যেই দুর্যোগের 'হলুদ সর্তকতা' দেওয়া হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






