মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। উত্তরে অবশ্য ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি (Pre Monsoon Rain) শুরুর পূর্বাভাস দেওয়া হয়েছে।
Sponsored

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে রবি ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হলেও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বুধবার উপরের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি আরও বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আবার একদমই বিপরীত ছবি। রবিবাসরীয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে (Kolkata Weather Today)। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি (Rain) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে গরম কমবে না, জুনের প্রথম সপ্তাহে স্বাভাবিকের উপরে চলে যেতে পারে তাপমাত্রা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






