উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো। দাবদাহের মাঝে মঙ্গলবার স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ দুপুরের পর থেকে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে!
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনেকাংশ, আন্দামান সাগরের অধিকাংশ জায়গা ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে এগিয়ে গেছে। আগামী দু-তিন দিনে সেটি দেশের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসবে। ইতিমধ্যেই উত্তরে বৃষ্টি দুর্যোগ চলছে।মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে গরমের দাপটের মাঝেই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






