বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার ধাপে ধাপে বিদায়ের পথে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, সপ্তাহের শেষের দিকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে কোথাও ঝড় বৃষ্টির না হলেও, সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Sponsored

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ - ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






