পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার এবং রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!
Sponsored

বৈশাখে বাংলার আবহাওয়ায় গ্রীষ্মের তীব্রতার বদলে মাঝেমধ্যেই আগাম বর্ষার ছোঁয়া। গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বদলে গিয়েছে গরমের চেনা ছবি। আজ উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং উত্তর ভারতের একটি ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। রবিবারও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






