আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) তৈরির জন্য প্রায় ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল নবান্ন। শুক্রবার নবান্নে এই সংক্রান্ত বিষয়ে গঠিত বিশেষ মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই জমি হস্তান্তরের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র
Sponsored

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি কেন্দ্রীয় সংস্থাগুলিকে জমি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছিল। এই কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিনের বৈঠকে সীমান্ত এলাকার জমির প্রয়োজনীয়তা এবং তা হস্তান্তরের আইনি দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Sponsored

প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। সেই শূন্যস্থান পূরণ করতে প্রায় ৬৭ একর জমির প্রয়োজন। এ ছাড়াও সীমান্তে নজরদারি আরও নিশ্ছিদ্র করতে ৯টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির পরিকল্পনা করেছে বিএসএফ, যার জন্য আরও ১৮ একর জমির সংস্থান করতে হবে। সিদ্ধান্ত হয়েছে, সরাসরি জমি মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করবে জেলা প্রশাসন। এরপর সেই জমি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনীর হাতে।
Sponsored

এর পাশাপাশি, সীমান্তবর্তী ৯টি এলাকায় রাজ্য সরকারের অধীনে থাকা আরও ২৫ একর জমি বিএসএফ-কে দেওয়ার প্রস্তাবেও এ দিন সায় দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। সব মিলিয়ে প্রায় ১০৫ একর জমি হস্তান্তরের এই রূপরেখা তৈরি হয়েছে। নবান্ন সূত্রের খবর, মন্ত্রিগোষ্ঠীর এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য দ্রুত পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দফতরে। সেখান থেকে সবুজ সংকেত মিললে বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত সিলমোহর পড়লেই জমি অধিগ্রহণ ও হস্তান্তরের কাজ শুরু করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি।
Sponsored

রাজ্য প্রশাসনের দাবি, অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার সর্বদা সচেষ্ট। জমি জটের কারণে অনেক ক্ষেত্রে সীমান্ত রক্ষার কাজে সমস্যা হচ্ছিল। মন্ত্রিগোষ্ঠীর এই দ্রুত পদক্ষেপের ফলে সেই জট কেটে যাবে এবং সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Sponsored

Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






