কাটমানি অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা গোয়ালপোখরের (Goylpokhar) বিধায়ক গোলাম রব্বানির (Golam Rabbani) বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন শমীক দত্ত ও প্রীতম কুণ্ডু বলে দুই যুবক। অভিযোগ, তৃণমূল (TMC) জমানায় উন্নয়নের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের থেকে ৮ লক্ষ ও ৬ লক্ষ টাকা নিয়েছিলেন তৎকালীন মন্ত্রী গোলাম রব্বানি। কিন্তু সেই টাকা তাঁদের ফেরত দেননি তিনি। শুধু তাই নয়, টাকা চাইতে গেলে ওই দুই যুবককে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। রায়গঞ্জ থানায় (Raiganj) অভিযোগ দায়েরের পাশাপাশি রব্বানির বাড়ির সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভও করেন ওই শমীক ও প্রীতম ।
কাটমানি নেওয়ার অভিযোগ, বিধায়ক গোলাম রব্বানির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ২ যুবক
Sponsored

রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানি এবার বিধানসভা নির্বাচনেও (Assembly Election) গোয়ালপোখর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। তবে দল ক্ষমতায় না থাকায় তিনি এখন বিক্ষুব্ধ হয়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে প্রাক্তন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রব্বানির বিরুদ্ধে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ উঠল৷ অভিযোগ, ২০২১ সালে সরকারি তহবিল থেকে উন্নয়নের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে শমীক দত্ত ও প্রীতম কুণ্ডুর থেকে ৬ ও ৮ লক্ষ টাকা নিয়েছেন তিনি৷ টাকা নেওয়ার পরে কোনও কাজও দেননি তিনি৷
Sponsored

প্রীতম এবং শমীক দুজনেই অভিযোগ করেছেন যে, টাকা নিয়ে তাঁদের কোনও কাজ দেননি রব্বানি। টাকা ফেরত দেওয়া তো দূর, উল্টে রাজ্যে পালাবদলের পরে গোলাম রব্বানির কাছে পাওনা চাইতে গেলে তিনি হুমকি দেন। বলেন, জেলাশাসকের কাছে অভিযোগ করে মিথ্যা মামলায় তাঁদের ধরিয়ে দেওয়া হবে। এরপরে বিধায়কের বাড়ির সামনে গিয়ে তাঁর বাড়ির কাজের লোক ও গাড়ি চালকের সঙ্গে কথা বলেন অভিযোগকারী দুই যুবক। সেখান থেকে লাইভও করেন তাঁরা। এরপরই রায়গঞ্জ থানায় রব্বানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
Sponsored

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলনেত্রীর কাছে অভিযোগ আসায়, ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রব্বানিকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর থেকে সরিয়ে দেন৷ পরে তাঁকে উদ্যানপালন মন্ত্রীর দায়িত্বে দেওয়া হয়।
Sponsored

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন ঋতব্রত শিবিরের নাম লেখানোয়, প্রশাসন রব্বানির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন উত্তর দিনাজপুরের কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ এবং সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস। কটাক্ষ করে তাঁরা বলেন, কালীঘাট তৃণমূল ছেড়ে রব্বানি এখন 'ভালো তৃণমূলে' নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে গিয়েছেন ঋতব্রত শিবিরে। সুতরাং বিজেপির পুলিশ তাঁর বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেবে কি না সেটাই দেখার। তবে উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে আবেদন জানাবেন যাতে আর্থিক দুর্নীতি ও কাটমানির অভিযোগে রব্বানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য এখনও প্রকাশ্যে করেননি গোয়ালপোখরের বিধায়ক।
Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






