বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে একটি গাড়ি থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র আপ্তসহায়ক বা পিএ হৃদয় পালের নাম। বালিঘাট থেকে সংগৃহীত এই বিপুল পরিমাণ বেআইনি টাকা সাংসদের ঘনিষ্ঠের কাছেই পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশি জেরায় ধৃতেরা স্বীকার করেছে বলে খবর।
বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বর্ধমান থানার সাব-ইনস্পেক্টর আসিফ ইকবাল গোপন সূত্রে খবর পান যে, ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে একটি চারচাকার গাড়িতে করে বিপুল পরিমাণ নগদ টাকা পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে রেনেসাঁ টাউনশিপের কাছে ওত পেতে বসেছিল পুলিশ। নির্দিষ্ট গাড়িটি আসতেই সেটিকে আটক করা হয়। তল্লাশিতে গাড়ির সিটের তলায় লুকানো একটি নীল রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৬ লক্ষ ৪৯ হাজার টাকা। ঘটনায় গাড়ি আরোহী সৌরভ ঘড়ুই এবং বাপন হাঁসদাকে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনেরই বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়।
Sponsored

বৃহস্পতিবার বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, উদ্ধার হওয়া এই টাকার উৎস এবং গন্তব্য নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রাথমিক বয়ানে তারা স্বীকার করেছে যে, বেলিয়াতোড়ের বাসিন্দা তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র আপ্তসহায়ক হৃদয় পালের নির্দেশেই তারা টাকা সংগ্রহ করেছিল। পূর্ব বর্ধমান এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন বালিঘাট থেকে ওই টাকা ‘কালেকশন’ করে হৃদয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের।
Sponsored

এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টিকে হাতিয়ার করে সরাসরি বিজেপি-কে বিঁধেছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এই ঘটনায় বিজেপির আসল রূপ ফাঁস হয়ে গেল। বালিঘাট থেকে প্রোটেকশন মানি বা তোলা আদায় করে বিজেপি নেতারা পকেট ভরছেন, এটাই তার প্রমাণ। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও তুলছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। অন্যদিকে, নাম জড়িয়ে যাওয়া নিয়ে বিজেপি সাংসদ বা তাঁর আপ্তসহায়কের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের মুখে সাংসদের ঘনিষ্ঠ বৃত্তের পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এই টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংযোগ রয়েছে কি না।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






