সোমবার গরমের দাপট কিছুটা হালকা করেছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলার আকাশ মেঘলা।, আজ দিনভর মহানগরে চলবে প্রকৃতির খামখেয়ালিপনা।
সকাল থেকেই মেঘলা আকাশ, আজও কলকাতায় ভারী বৃষ্টি? জানুন আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া(Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।
Sponsored

Sponsored

আবহাওয়া(Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। কলকাতা ও শহরতলিতে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Sponsored

Sponsored

গত ২৪ ঘণ্টায় কলকাতায় এই সময়ে ২৭.৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। আজ দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশে পাশে।
Sponsored

উত্তরবঙ্গে আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই দিনাজপুরে। উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বুধবার পর্যন্ত। উইকেন্ডে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






