কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই শহর থেকে জেলা— সর্বত্রই ধরা পড়ল ঘাসফুল শিবিরের চনমনে মেজাজ। ছুটির দিনে ঘরোয়া বৈঠক থেকে শুরু করে বিশাল জনসভা ও রোড শো, জনসংযোগের কোনও সুযোগই হাতছাড়া করতে নারাজ প্রার্থীরা। আগামী মঙ্গলবার থেকে জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। শীর্ষ নেতৃত্বের এই কর্মসূচির আগেই এদিন রাজ্যের কোণায় কোণায় প্রচারে ব্যস্ত থাকলেন বিবিধ কেন্দ্রের প্রার্থীরা।

Sponsored

Sranchi In Article

কলকাতার অলিগলিতে এদিন সকাল থেকেই ছিল প্রচারের ব্যস্ততা। টালিগঞ্জের ১১১ নম্বর ওয়ার্ডে বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ও দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন অরূপ বিশ্বাস। বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় সকালে কালীঘাটে গিয়ে মায়ের পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষকে দেখা গেল ২৯ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে অংশ নিতে। রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির সমর্থনে আয়োজিত কর্মিসভায় উপস্থিত ছিলেন সৌগত রায়, পার্থ ভৌমিক ও নির্মল ঘোষের মতো অভিজ্ঞ নেতারা। সেখানে নিজের সমর্থনে দেওয়াল লিখনও করেন অদিতি।

Sponsored

Merlin In Article

উত্তর ২৪ পরগনার জগদ্দলে সোমনাথ শ্যাম শ্যামনগর রবীন্দ্রভবনে বড়সড় কর্মিসভা করে প্রচার শুরু করেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অসমাপ্ত কাজগুলো শেষ করাই লক্ষ্য। বনগাঁ উত্তরে বিশ্বজিৎ দাস ও বনগাঁ দক্ষিণে নতুন মুখ ঋতুপর্ণা আঢ্যও এদিন ময়দানে নেমেছেন। ঋতুপর্ণা এদিন একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন।

Sponsored

Camelia In Article

তবে রবিবারের প্রচারের সবথেকে নজরকাড়া দৃশ্য দেখা গিয়েছে পাণ্ডবেশ্বরে। সেখানে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত মহামিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত দীর্ঘ পথে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে অকাল হোলির আমেজ তৈরি হয়। নরেন্দ্রনাথবাবু বলেন, এই জনজোয়ারই প্রমাণ করছে মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূলকেই বেছে নেবে।

Sponsored

Techno India In Article

পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও সক্রিয় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিকেলে ডেবরা বাজারে মহিলা তৃণমূল নেত্রীদের নিয়ে দীর্ঘ বৈঠক করার পর একটি বর্ণাঢ্য মিছিলে নেতৃত্ব দেন তিনি। সব মিলিয়ে ছুটির দিনে রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপি বিরোধী ঐক্য ও মা-মাটি-মানুষের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে ঝাঁপিয়ে পড়েছেন জোড়াফুল শিবিরের সৈনিকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারের এই প্রাথমিক গতি ধরে রেখে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করাই এখন তৃণমূলের মূল কৌশল।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →