শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই এবার সমবায় নির্বাচনে বিরোধী পক্ষকে ধুয়ে মুছে সাফ করে দিল শাসকদল। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনেও খাতা খুলতে পারেনি বিজেপি বা সিপিএম। বিরোধী দলনেতার গড়ে পদ্ম শিবিরের এই শোচনীয় পরাজয় রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
নন্দীগ্রামে ‘অভিষেক ম্যাজিক'! সমবায় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি
Sponsored

এদিন সকাল থেকেই আমদাবাদ সমবায় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল এলাকায়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায়, ১২টি আসনেই ফুটেছে ঘাসফুল। জানা গিয়েছে, মোট ৯০০ ভোটারের মধ্যে প্রায় ৮৯ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। যার মধ্যে একটি মহিলা সংরক্ষিত এবং দু’টি তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনও ছিল। ফল ঘোষণার পর সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
Sponsored

এই জয়কে বিধানসভা নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুণাভ ভূঁইয়া বলেন, সমবায় ভোটের ফলাফলই প্রমাণ করছে যে আগামী দিনে নন্দীগ্রামের মাটি থেকে বিজেপি পুরোপুরি সাফ হয়ে যাবে। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার ওপর আস্থা রেখেছেন এবং আগামী বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে তৃণমূলই শেষ হাসি হাসবে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






