ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগের তির সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকে। তৃণমূলের দাবি, জনসমর্থন হারিয়ে এখন ভয় দেখানোর রাজনীতি এবং লাঠি-বাঁশ নিয়ে হামলার পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির।
প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
Sponsored

শনিবার সকালে নিজের অনুগামীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই একদল দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় এবং আহত হন আরও বেশ কয়েকজন। খোদ প্রার্থী চন্দন মণ্ডলও নিগ্রহের হাত থেকে রেহাই পাননি বলে দাবি ঘাসফুল শিবিরের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored

ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলা প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন চন্দন মণ্ডল। তাঁর দাবি, "সাধারণ মানুষ আমাদের পাশে আছে দেখেই বিজেপি ভয় পেয়ে এই হামলা চালিয়েছে। হার নিশ্চিত বুঝেই ওরা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।" উল্লেখ্য, চন্দন মণ্ডল আগে বিজেপি করতেন, সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






