প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক বিএলও-র। মৃত কর্মীর নাম পিন্টু সেনগুপ্ত। এই ঘটনায় মহকুমা শাসকের দপ্তরে শোকের ছায়া নেমে আসে।
ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র
Sponsored

মৃত পিন্টু সেনগুপ্ত কালনার মধুবন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯১ নম্বর পার্টের বিএলও (BLO) হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থানীয় ও দফতর সূত্রে খবর, শুক্রবার তিনি কালনা মহকুমা শাসকের দপ্তরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে পোস্টাল ব্যালটের কাজে ব্যস্ত ছিলেন। কাজ চলাকালীনই তিনি হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করেন।
Sponsored

সহকর্মী বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, তাঁরা সবাই বিডিও অফিসে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় পিন্টু বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসহ্য গরম এবং কাজের প্রবল চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিক ধারণা সহকর্মীদের। শরীর খারাপ লাগায় তিনি কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। এরপরেই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored

অকালপ্রয়াত এই স্কুলশিক্ষকের মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর সহকর্মীরা। ভোটের ডিউটি চলাকালীন এই মর্মান্তিক পরিণতিতে প্রশাসনের অন্দরেও বিষাদের সুর। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান অন্যান্য বিএলও এবং প্রশাসনিক আধিকারিকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অত্যাধিক গরম এবং শারীরিক ধকলের কারণে হৃদরোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






