আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন।এই বিলের বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস(TMC )।
Sponsored

শুক্রবার তৃণমূল কংগ্রেসের (TMC )পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মেরুকরণের হাতিয়ার হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি(UCC) চালু করতে চাইছে বিজেপি। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আসল শক্তি নিহিত রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যে, যেখানে সম অধিকারের পাশাপাশি পারস্পরিক ভিন্নতা ও সংস্কৃতির প্রতিও সমান শ্রদ্ধা জানানো হয়। যে কোনও সামাজিক সংস্কারই আলাপ আলোচনার ভিত্তিতে, জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া হয় না। বড় কোনও পরিবর্তন করতে গেলে অবশ্যই পারস্পরিক বিশ্বাস এবং সাংবিধানিক মূল্যবোধকে পাথেয় করেই এগোতে হয়।
Sponsored

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিহাস সাক্ষী আছে রাজনৈতিক লাভের জন্য এমন সংবেদনশীল ইস্যুগুলিকে হাতিয়ার করে । এখনও পর্যন্ত এই বিলের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের কাছে কোনও স্পষ্ট ও সদর্থক আশ্বাস দিতে পারেনি তারা।
এই প্রেক্ষাপটে স্পর্শকাতর অভিন্ন দেওয়ানি বিধির মতো আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজের সমস্ত স্তরের অংশীদার বা প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা প্রয়োজন। দেশের আদিবাসী সম্প্রদায় এবং পিছিয়ে পড়া প্রান্তিক তথা দুর্বল গোষ্ঠীগুলির সঙ্গে বিশেষ করে।
Sponsored

Sponsored

বর্তমানে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে এই বিল বিধানসভায় পাশ হয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ রাজ্য হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






