তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। গত ১৪ মে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেদিন থেকেই পলাতক ছিলেন বিধায়ক। পুলিশি অভিযানের খবর পেয়ে গা ঢাকা দিয়েছিলেন তৃণমূল নেতা। নির্বাচনী প্রচার এবং ভোটের ফলাফল পরবর্তী সময়েও নাম করে করে বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে দিলীপের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। আগেই তাঁর ছেলেকে বেআইনি অস্ত্রসহ গ্রেফতার করা হয়, এবার পুরীর ব্লু লিলি হোটেল থেকে পশ্চিমবঙ্গ পুলিশের STF-র জালে বিধায়ক। কলকাতায় নিয়ে আসার পর বিধায়ককে গ্রেফতার দেখানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






