রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আগামী ২৬ মে (মঙ্গলবার) শুনানির সম্ভাবনা।
গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ
Sponsored

ভোট পরবর্তী হিংসার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৪ মে নির্বাচনের ফলপ্রকাশের পর যখন দেখা যায় রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবি হয়েছে তখন আচমকাই একটি ভিডিও ভাইরাল হয়। এখানে দেখা যায় প্রকাশ্যে হুমকি দিয়ে দিলীপ বলছেন, “গত পনেরো বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। গত ১৪ মে দিলীপের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ ও র্যাফ। দেখা যায় বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন বিধায়ক। বাড়ির ভিতরে সুইমিং পুল থেকে সুসজ্জিত বাগান, দামি গাড়ি থেকে চোখ ধাঁধানো অন্দরসজ্জা দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। একজন বিধায়কের এত বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওই তল্লাশি অভিযানের সময় থেকেই জানা যায় দিলীপ বেপাত্তা। ইতিমধ্যে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল-সহ (Arghya Mondal) পাঁচজনকে বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন। এরপরই নিজের গ্রেফতারির আশঙ্কা করছেন দিলীপ মণ্ডল। তাই শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচের আবেদন করেন। আগামী ২৬ তারিখ বিচারপতি কী রায় দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






