বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে মহিলাদের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবগুলিই চালু আছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, রূপশ্রী— সব প্রকল্পের সুবিধাই এখানে পান মহিলারা। এর জন্য কোনও ভেদাভেদ করা হয় না। এই নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হল তৃণমূল নেতৃত্ব।
দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের
Sponsored

দলের তরফে শশী পাঁজা ও ডেরেক ও’ব্রায়েন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নকল করে বিজেপিও একাধিক রাজ্যে ঢাকঢোল পিটিয়ে এই রকম অনেক প্রকল্পই চালু করেছিল। কিন্তু তার বেশির ভাগই মিলছে না। বিহারে দশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল, কিন্তু তারপর আর টাকা দিল না। এছাড়া এদিন আরও একটি আশঙ্কার কথাও বলেন তাঁরা। তাঁরা বলেন, আগামী দেড়শো ঘণ্টায় বাংলার মাটিতে কিছু একটা পাকাচ্ছে। শশী পাঁজা বলেন, আমরা খবর পাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রী, ইডি, সিবিআই আরও অনেকে গোপনে একটা বৈঠক করেছেন। বাংলায় কিছু একটা করার চেষ্টা হচ্ছে। কিছু অপ্রীতিকর হতে পারে। বিশেষ করে কলকাতা ও দুই ২৪ পরগনায় কিছু একটা পাকানো হতে পারে। এই নিয়ে সকলকে সতর্ক করে দেন তৃণমূল নেতৃত্ব।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






