ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের কর্মীদের মারধর করা হচ্ছে কোথাও আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘাসফুলের পার্টি অফিস। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) এবং বিচারপতি পার্থসারথি সেনের (Parthasarathi Sen) ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের
Sponsored

হাইকোর্ট তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলায় উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ২,০০০ তৃণমূল কর্মী - সমর্থক আক্রান্ত হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়েছে।পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই এই হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে আদালতের হস্তক্ষেপের পাশাপাশি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে হিংসার ঘটনার তদন্তের আর্জিও জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






