কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের সাইবার সেল এই পদক্ষেপ করেছে বলে খবর। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা পুলিশকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও রকম লেনদেন করা যাবে না। প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়ে ব্যাঙ্ককে চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস। তাঁর সেই অবস্থানকে সমর্থন জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই টানাপড়েনের মধ্যেই শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় ‘ঋতপন্থী’ ১০ বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানান। এরপরই সক্রিয় হয় সাইবার সেল।

এই প্রসঙ্গে বিদ্রোহী বিধায়কদের তীব্র আক্রমণ শানিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “ঋতব্রত সহ বিক্ষুব্ধরা আগে বলুন, মাসখানেক আগেও ভোটের সময় তৃণমূলের এই অ্যাকাউন্টগুলি থেকে তাঁদের অ্যাকাউন্টে কোনও টাকা গিয়েছিল কি না? যদি গিয়ে থাকে, তবে অবিলম্বে সেই টাকা আগে তৃণমূলের অ্যাকাউন্টে ফেরানো হোক।” এখানেই থামেননি কুণাল। সুর আরও চড়িয়ে তিনি বলেন, তৃণমূলের অ্যাকাউন্টে যদি অবৈধ টাকাই থাকে, তবে সেই টাকা খরচ করে জিতে আসা বিধায়কদের নীতিগতভাবে সদস্যপদই থাকা উচিত নয়! আগে নিজেদের অবস্থান স্পষ্ট করুন, না হলে বোঝা যাবে দলনেত্রীকে অন্ধকারে রেখে শুধুমাত্র অ্যাকাউন্ট ফ্রিজ করাই ছিল এঁদের মূল উদ্দেশ্য।

তৃণমূল শিবিরের দাবি, গত ৫ জুন শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে এবং সেই সংক্রান্ত চিঠিও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। ফলে অরূপ বিশ্বাসের দাবি ধোপে টিকার কথা নয়। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও, আপাতত দলের সাংসদেরা নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেবেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব দ্রুত আদালতে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →