প্রাক্তন তৃণমূল বিধায়িকা লাভলি বলেন, " আমি বাইরে রয়েছি, যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ তৃণমূল করে না। দলকে ছবি পাঠিয়েছি। এলাকায় সাংসদ যাচ্ছেন তখন পুলিশ কেন নেই, যখন হামলা চালানো হল কেন পুলিশ পৌঁছল না ?" অন্যদিকে অভিষেকের হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, সিআইডি হাজিরা এড়াতে পরিকল্পিতভাবে এই হামলা করানো হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা উচিত। - - - - - -This is Akash Gayan.
He is a BJP worker. Shockingly, he was also seen among those involved in the attack on our National General Secretary, Shri @abhishekaitc. The questions are obvious: Who appears to have emboldened these attackers? @SuvenduWB. Which political party do they… pic.twitter.com/GorOKNMVun — All India Trinamool Congress (@AITCofficial) May 31, 2026
অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার
দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আটক আরও ৩। এরা প্রাক্তন বিধায়িকা লাভলি মৈত্র (Lovely Moitra) ঘনিষ্ঠ বলে খবর ছড়িয়েছে। তাহলে কি দলের কর্মীদের হাতেই আক্রান্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক? জল্পনা মাথাচাড়া দিতেই পাল্টা জবাব দিলেন লাভলি। স্পষ্ট জানালেন, ভিডিও এবং ছবিতে যাঁদের দেখা গেছে তাঁদের মধ্যে একাধিক ব্যক্তি বিজেপি কর্মী, ও গেরুয়া দলের ঘনিষ্ঠ। তাঁদের যদি তৃণমূল কর্মী বলে চালানোর চেষ্টা হয় তাহলে পুলিশ তার স্বপক্ষে প্রমাণ দিক।
তৃণমূল সাংসদের হেনস্থার ঘটনায় গ্রেফতারের তালিকায় অন্যতম নাম আকাশ গায়েন (Akash Gayen)। এছাড়াও কাজল, দেবাশিস ও জয় সেনগুপ্ত নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পথ অবরোধসহ একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, আকাশ শুধু এলাকার তৃণমূল কর্মীই নন তিনি নাকি লাভলি ঘনিষ্ঠ। ধৃতের মায়েরও একই দাবি। যদিও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে আকাশের ছবি পোস্ট করে তাঁকে বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






