কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত এসআইআর তালিকায় কয়েক জন বিধায়ক ও সাংসদের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তালিকায় নাম নেই খোদ বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যেরও। সব মিলিয়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়ার পরিসংখ্যানে রাজ্য জুড়ে নতুন করে তৈরি হয়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক।

Sponsored

Sranchi In Article

মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের নাম ‘বিচারাধীন’ তালিকায় আসায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। রবিবার রঘুনাথগঞ্জে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। শুধু তিনিই নন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পরিবারের সাত জনের নামও তালিকায় বিচারাধীন রয়েছে। এই তালিকায় রয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, তাঁর দুই ভাই এবং জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাকও। উত্তর ২৪ পরগনার আমডাঙার বিধায়ক রফিকুর রহমান এবং দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের নামও ‘অমীমাংসিত’ তালিকায় রয়েছে। দীর্ঘ ৩৬ বছর সরকারি চাকরি করা এবং দু’বারের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, 'বাবার নামের বানানে সামান্য ভুলের জন্য আমায় শুনানিতে ডাকা হয়েছিল। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন নাম বিচারাধীন রাখা হল, তা বোধগম্য হচ্ছে না।'

Sponsored

Merlin In Article

আশ্চর্যজনক ভাবে, ভোটার তালিকা থেকে বাদ পড়েছে খোদ বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম। তাঁর আদি বাড়ি আলিপুরদুয়ারে। পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও বাদ পড়েছে খোদ আধিকারিকের নামই। একই চিত্র ময়নাগুড়িতেও। সেখানকার ১০ নম্বর আসন থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সুবোধ রায়ের নামও তালিকা থেকে উধাও। অথচ তাঁর বাবা-মা, দুই ভাই ও স্ত্রীর নাম তালিকায় বহাল রয়েছে। সোমবার এই নিয়ে জেলাশাসকের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি। ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাবলু রায়ের প্রশ্ন, 'যার পূর্বপুরুষ এখানে ভোট দিয়েছেন, যিনি নিজে সরকারি কর্মচারী ছিলেন, তাঁর নাম কোন যুক্তিতে বাদ দেওয়া হল?' সূত্রের খবর, শুধু ময়নাগুড়ি ব্লকেই আড়াই হাজার নাম বাদ গিয়েছে এবং প্রায় ৩৭ হাজার মানুষের নাম এখনও বিচারাধীন।

Sponsored

Camelia In Article

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। দীর্ঘ চার মাসের এসআইআর প্রক্রিয়ার পর প্রথমে ৫৮ লক্ষ এবং পরে আরও ৫ লক্ষাধিক নাম বাদ যাওয়ায় মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের এই পরিসংখ্যান সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে আইনি জটিলতা ও ভোটাধিকার হারানোর ভয় দানা বাঁধছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম বাদ গিয়েছে বা বিচারাধীন রয়েছে, তাঁরা আইন অনুযায়ী পুনরায় আবেদন বা জেলাশাসকের কাছে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। তবে পদ্ধতিগত এই জটিলতা কেন তৈরি হল, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

_

_

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →