সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের নাম ও ছবি। এই সম্মান ঘিরে উচ্ছ্বাসে ভাসছে দেব-অনুরাগীরা, গর্বের মুহূর্ত বাংলা চলচ্চিত্র জগতেরও।
Sponsored

নিজেই সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নেন দেব। নিজের নামে প্রকাশিত ডাকটিকিটের ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমি সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশ করার জন্য ইন্ডিয়া পোস্ট-কে আমার আন্তরিক ধন্যবাদ। এই ধরনের সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া আমার কল্পনারও অতীত ছিল। এই স্বীকৃতি যেমন মানুষের ভালবাসা ও বিশ্বাসের অবদান, তেমনই আমার মানুষ হিসেবে গড়ে ওঠার এই দীর্ঘ পথচলারও প্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।” জানা গিয়েছে, নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন উপলক্ষেই এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করেন দেব। সমাজমাধ্যমে দেবের পোস্ট ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তাঁর অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






