এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে, এবার সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ করল নবান্ন। মৃত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত ৬১ জনের একটি তালিকা অনুমোদিত হয়েছে।
মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার
Sponsored

প্রশাসনিক সূত্রে খবর, তালিকায় থাকা ৬১ জনের মধ্যে ৫৬ জনই এমন পরিবারের সদস্য, যাঁরা এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন। বাকি ৫টি নাম এমন পরিবারের, যাঁরা চরম হয়রানি বা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার শিকার হয়েছেন বলে চিহ্নিত করা হয়েছে। এই ৬১ জনকেই রাজ্য পুলিশের হোমগার্ড পদে নিয়োগ করা হবে। আগামী মার্চ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য প্রশাসন।
Sponsored

রাজ্যের মোট ১৪টি জেলা থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বেছে নেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা এবং নদীয়া। নবান্ন সূত্রে জানানো হয়েছে, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিএলও বা বুথ লেভেল অফিসারও রয়েছেন। যাঁরা কাজের চাপ বা প্রক্রিয়াগত আতঙ্ক সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ছিল।
Sponsored

সরকারের এই সিদ্ধান্তে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই পরিবারগুলিকে, যেখানে মৃত ব্যক্তি অল্পবয়সী ছিলেন কিংবা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ইতিপূর্বেই এই পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এবার মন্ত্রিসভার সিলমোহরের ফলে কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পথে হাঁটল সরকার। নবান্নের এক পদস্থ কর্তার কথায়, মানবিক দিক বিবেচনা করেই দ্রুত এই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






