বিজেপির ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে ‘হিন্দু সম্মেলন’ ও ‘সহস্র কণ্ঠে গীতাপাঠ’ আয়োজনের নামে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তির সরাসরি বিজেপির দিকেই।
বিজেপির ধর্মীয় অনুষ্ঠানে কলেজের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ! উত্তেজনা ঝাড়গ্রামে
Sponsored

কলেজ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি নিজেদের একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে কলেজের কর্মচারীদের কাছে আর্থিক অনুদান দাবি করেন। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের কথা বলা হলেও, সেই দাবি মানতে অস্বীকার করেন কলেজ কর্তৃপক্ষ। এই বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনও ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানের জন্য এইভাবে কলেজের পক্ষ থেকে টাকা দেওয়া হবে না। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানকে এই ধরনের চাপের মধ্যে ফেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় অনুষ্ঠানের নামে জোর করে টাকা আদায়ের চেষ্টা হলে তা প্রশ্রয় দেওয়া যাবে না।” প্রয়োজন হলে পুলিশে লিখিত অভিযোগ জানানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি ধর্মের নামে রাজনীতির পাশাপাশি এখন জুলুমবাজির পথেও হাঁটছে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






