ফেব্রুয়ারির শেষ দিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা কুয়াশার আমেজ বজায় থাকলেও বেলা গড়াতেই বাড়ছে রোদের তেজ। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস আগামী সপ্তাহের শুরুতেই মহানগরীর তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ফলে এ বছর উষ্ণ দোলযাত্রা (Holi) কাটাতে হবে বঙ্গবাসীকে।
Sponsored

চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গে এসবের কোনও প্রভাব নেই, বরং গরম বাড়বে আগামী কয়েক দিনে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জম্মু-কাশ্মীরে ঝঞ্ঝার মাঝেই সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত এই পরিস্থিতির খুব একটা বদল হবে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






