প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের মৈত্রী ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এক অনন্য সৌজন্যের ছবি দেখা গেল নবান্নে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সেই বৈঠকেই সিকিমের মুখ্যমন্ত্রীর হাতে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক সমৃদ্ধ দুটি অনন্য শিল্পকর্ম উপহার হিসেবে তুলে দেন শুভেন্দু অধিকারী।
নবান্নে সৌজন্য সাক্ষাৎ: সিকিমের মুখ্যমন্ত্রীকে বাংলার ডোকরা ও টেরাকোটা উপহার শুভেন্দুর
Sponsored

রাজ্য সরকারের পক্ষ থেকে সিকিমের মুখ্যমন্ত্রীকে স্বামী বিবেকানন্দের একটি হস্তনির্মিত টেরাকোটা ভাস্কর্য এবং বাংলার ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত ডোকরা শিল্পকর্ম উপহার দেওয়া হয়। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই উপহার কেবল সৌজন্য বিনিময়ের নিদর্শন নয়, বরং বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দের জীবনদর্শন, মানবসেবা, আত্মশক্তি ও জাতীয় চেতনার বার্তাকেই এই উপহারের মাধ্যমে প্রতিবেশী রাজ্যের কাছে তুলে ধরা হয়েছে।
Sponsored

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, সিকিমের সমাজ ও সংস্কৃতিতে হিন্দু ও বৌদ্ধ—উভয় ধর্মীয় দর্শনের এক দীর্ঘ ও শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এই প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দের মূর্তি উপহার দেওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বামী বিবেকানন্দ যেমন সারা বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতার সার্বজনীন বার্তা প্রচার করেছিলেন, তেমনই গৌতম বুদ্ধের করুণা ও মানবকল্যাণের আদর্শের প্রতিও তাঁর গভীর শ্রদ্ধা ছিল। স্বাভাবিকভাবেই, এই উপহার দুই রাজ্যের গভীর সাংস্কৃতিক বন্ধন ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






