তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের, সেখানে নতুন নাম যুক্ত হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay)। তিনিই কি হবেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা, স্পিকারের কাছে চিঠি দেওয়ার আগে রবিবার দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ! কিন্তু সূত্রের খবর সম্ভবত আজ তিনি দিল্লি যাচ্ছেন না।
আজ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু!
Sponsored

প্রায় তিরিশ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর 'বিক্ষুব্ধ' তৃণমূল সাংসদদের দলে নাম লিখিয়েছেন সুদীপ। একদা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘনিষ্ঠ বর্ষীয়ান নেতার এভাবে ডিগবাজি খাওয়ার ঘটনা নতুন নয়। তবু প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন উত্তর কলকাতার সাংসদকে এতদিন ধরে সমর্থন করে গেছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। এবার সেই সুদীপ বিক্ষুব্ধ ব্লকে নাম লেখানোয় দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম থাকবে নাকি সুদীপের, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর মাঝেই জানা গেছিল দিল্লিতে আজ কুড়ি জন বিদ্রোহ সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু। তৃণমূল ব্লক অন্তত এমনটাই দাবি করেছিল। কিন্তু জানা গিয়েছে শনিবার কাঁথি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ দিঘাতে তাঁর কিছু কর্মসূচি রয়েছে। তাই কোনওমতেই তাঁর দিল্লি যাওয়া হচ্ছে না। যদি ওই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে কোনও মন্তব্য করেননি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






