আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত বৈধ ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিই করে উঠতে পারল না নির্বাচন কমিশন (ECI)। আজ কি প্রকাশ পাবে অতিরিক্ত ভোটের তালিকা (supplementary voter list) ? মিলছে না সদুত্তর। গত ফেব্রুয়ারি মাসে অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে খবর। সেই তালিকা ইতিমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে। কিন্তু তা সত্বেও শুক্রবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটছে না।
অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা
Sponsored

প্রাথমিকভাবে জানানো হয়েছিল ২০ মার্চ এই লিস্ট প্রকাশিত হবে। কমিশন (ECI) জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার দিন পর্যন্ত যতজনের নামে নিষ্পত্তি হবে তাঁদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত প্রথম তালিকাই এল না। কেন? সূত্রের খবর, রাজ্যের সাত হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছলেও সম্পূর্ণ তালিকা নাকি এখনও পাওয়া যায়নি। তাই শুক্রবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নাও পেতে পারে। শুধু তাই নয়, ভোটের আগে কোনও অশান্তি চাইছে না কমিশন ও রাজ্য সরকার। আপত্তি রয়েছে পুলিশ প্রশাসনেরও। তাই বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কমিশন।বৃহস্পতিবার বিকেলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিজে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে তালিকা প্রকাশ দিয়ে দফায় দফায় আলোচনা করলেও অনিশ্চয়তা কাটেনি। হাই কোর্ট থেকে ফিরে রাজ্যের সিইও দফতরে বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। সেখানেও কোন সিদ্ধান্ত হয়নি। তাই তালিকা আদৌ শুক্রবার প্রকাশিত হবে কিনা, তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






