গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে রবিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলার আকাশে ঘন কালো মেঘ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া(Weather ) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার দিনভর বৃষ্টি কলকাতায়! জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপেডট
আবহাওয়া(Weather ) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored

রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝড়ো বাতাস। এরফলে মতসজীবিদের সতর্ক করা হয়েছে। এ ছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored

রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি।
Sponsored

দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা৷ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনার আছে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরের উত্তরের জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভবনা৷
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






