কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্যগুরুত্বপূর্ণ

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত দিন ধরে যান চলাচল নিয়ন্ত্রণ থেকে সরকারি কর্মীদের উপস্থিতি আগেই বাধ্যতামূলক করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার কোপ পরল সুন্দরবনের জঙ্গল সাফারিতে (Jungle Safari in Sundarbans)। বন্ধ করা হল পর্যটন কেন্দ্র। কারণটা অবশ্যই যোগ দিবসের প্রস্তুতি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম বড় মাপের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণে পর্যটন পরিষেবার সঙ্গে যুক্ত বহু বোট (Boat) ও লঞ্চকে কলকাতায় আনা হচ্ছে। ফলে পর্যটকদের সমস্যায় ফেলে আগামী কয়েকদিন সুন্দরবনে সব ধরণের জঙ্গল সাফারি ও পর্যটন কার্যত বন্ধ থাকছে বলে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

বর্ষার সময়ে সুন্দরবনে বহু পর্যটক যান। আগে থেকে বুকিং করে রাখতে হয়। এতটাই ভিড় থাকে যে অনেক সময় সুযোগ মেলেনা। কিন্তু এবার বুকিং করা সত্ত্বেও সুন্দরবনের পর্যটন সফর করতে পারা যাবে না। ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনের জঙ্গল ও পর্যটনকেন্দ্রগুলি বন্ধ থাকবে। খুব স্বাভাবিকভাবেই অনেকেই সমস্যায় পড়েছেন। যদিও প্রশাসনের দাবি বিশেষ এই অনুষ্ঠানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আগামী আট দিন অর্থাৎ ২৩ জুন পর্যন্ত (মঙ্গলবার) জঙ্গল সাফারি, নদীপথে ভ্রমণ বা পর্যটন সংক্রান্ত অন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না।ট্যুরিস্ট বোট ইউনিয়নের (Tourist Boat Union) সম্পাদক জানিয়েছেন, এই সময়ে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা অবশ্যই নতুন করে সময়সূচি ঠিক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Sponsored

Merlin In Article

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে (Kolkata Red Road) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে ২০ জুন (শনিবার) গঙ্গাবক্ষে আয়োজন করা হবে যোগাভ্যাস কর্মসূচি। সূত্রের খবর, ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে গঙ্গার বুকে প্রায় ৫০০ নৌকোয় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে। শহরের মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট এবং বেলুড়-দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে খবর মিলেছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →