একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও ভালবাসার জন্য এবার তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। জানালেন, " আপনাদের ঋণ শোধ করবোই। কর্তব্য থেকে সরে যাব না।" এবারের বিধানসভা নির্বাচনে (WBLA 2026) দুটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিজেপি নেতা। একটি নন্দীগ্রাম, অন্যটি ভবানীপুর। হিসেব মতো দশ দিনের মধ্যে একটি সিট তাঁকে ছাড়তে হবে। তাহলে কি নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ভাবছেন ভূমিপুত্র? জয়ী বিধায়কের কথায় অনেকটা সেরকমই ইঙ্গিত।
নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের
Sponsored

ছাব্বিশের নির্বাচনের প্রায় ৯ হাজারের বেশি ব্যবধানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে তাঁকে ঘিরে জনজোয়ার। সকলকে ধন্যবাদ- কৃতজ্ঞতা জ্ঞাপন করে শান্তি রক্ষার বার্তা দিলেন ভূমিপুত্র। কোনভাবেই তৃণমূলের পার্টি অফিসে যাতে আক্রমণ না হয় সে বিষয়েও সতর্ক করলেন, আগামী দুদিন বিরত থাকতে বললেন বিজয় মিছিল থেকেও । কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "আমরা এমন কাজ করব যাতে ১০০ বছর মানুষ আমাদের সঙ্গে থাকবে। আইন হাতে তুলে নেবেন না। মিথ্যে মামলায় আমাদের কর্মীদের জেল খাটানো হয়েছে। গুন্ডাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার সবটা আইনি পথে হবে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) মেনে সব মামলা খোলা হবে। ২০১১- র পরিবর্তনে ছিলাম এবার আসল পরিবর্তনেও থাকলাম।"
Sponsored

বুধবার সকালে নিজের গড় নন্দীগ্রামের বজরংবলির মন্দিরে পূজো দিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পদ্মনেতা।একদিকে যেমন দলের কর্মীদের হিংসা থেকে বিরত থাকার কথা বলেছেন শুভেন্দু অন্যদিকে আবার নন্দীগ্রাম সিট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি এবার নিজেদের সব সংকল্প পূরণ করবে এবং নন্দীগ্রামবাসীর প্রত্যাশাও পূরণ হবে। শুভেন্দু বলেন, "নিয়ম অনুযায়ী কয়েকদিনের মধ্যেই একটি আসন ছাড়তে হবে। আমার হাতে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, দল যে আসন ছাড়তে বলবে, সেটা আমাকে ছাড়তে হবে। তবে ভবানীপুর হোক বা নন্দীগ্রাম, আমি পাশে আছি, দায়িত্ব পালন করতে আমি ভুল করি না। সিদ্ধান্ত যাই হোক, আমাকে আপনারা সবসময় পাবেন।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






