বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র দিন চারেক বাকি। ঝোড়ো প্রচার সারছেন রাজনৈতিক প্রার্থীরা। এবার বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে নির্বাচনী প্রচারে নামছেন তাঁর সহধর্মিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগামী ২৬ এপ্রিল, রবিবার দুপুর ৩টে থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে স্বামীর হয়ে প্রচার করবেন টলিপাড়ার ‘লেডি সুপারস্টার’।
Sponsored

বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার ময়দানে দেখা গেছে সেলিব্রেটিদের। দেব থেকে কোয়েল, শ্রাবন্তী থেকে সৌমিতৃষা সকলেই চুটিয়ে প্রচার সারছেন তৃণমূলের প্রার্থীদের হয়ে। এবার মাঠে নামলেন শুভশ্রী। একুশের বিধানসভা ভোটের সময়ও বারাকপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে রাজের পাশে নজর কেড়েছিলেন। গতবার নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তবে এবার সম্ভবত ইন্দুবালা ভাতের হোটেলের নায়িকা একাই থাকছেন। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত রোড শো হবে। টলিপাড়ার পাওয়ার কাপলকে দেখতে বারাকপুরে রোড শোয়ে যে ভিড় উপচে পড়বে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এবারে ভোটের ময়দানে প্রতিপক্ষ কৌস্তব বাগচীকে গুরুত্ব দিতে নারাজ রাজ। পরিচালক তথা বিদায়ী বিধায়কের কথায় 'গত ৫ বছর ধরে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবারে কাজের নিরিখে লড়াই হবে। আশা রাখি আমার এলাকার মানুষ এবারও সমর্থন করবেন। '
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






