দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী বাজপেয়ী হলের নীচ থেকে জয়বীর সিং দড়িয়া (২১) নামের এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনি ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। বাড়ি গুজরাটের (Gujrat) আহমেদাবাদের ভোপাল থানা এলাকায়। কীভাবে মৃত্যু হলো তা স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান আট তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন পড়ুয়া। আইআইটি কর্তৃপক্ষের তরফে জয়বীরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানা (Kharagpur Town Police station)।
খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে
Sponsored

খড়গপুর আইআইটি মানেই ছাত্র-ছাত্রীদের চোখে স্বপ্ন সফলের দিশা। এহেন প্রতিষ্ঠানে বারবার পড়ুয়া মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। জয়বীর নেহরু হল থেকে অটল বিহারী বাজপেয়ী হলে তিনি কীভাবে গিয়েছিলেন আর ছাদে উঠলেন কীভাবে, কেনই বা গেলেন এই নিয়ে প্রশ্নের মুখে আইআইটি কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। গত বছরে খড়গপুর IIT-র সাতজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ১২ জানুয়ারি শোয়ান মালিক, ২১ এপ্রিল অনিকেত ওয়ালকর, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই ঋতম মণ্ডল, ২২ জুলাই চন্দ্রদ্বীপ পওয়ার, ২০ সেপ্টেম্বর হর্ষকুমার পাণ্ডের ঝুলন্ত দেহ পাওয়া যায়। তবে ৭ ডিসেম্বর খড়্গপুরের পুরি রেলগেট থেকে ভট্টরাম শরণ কুমারের দেহ উদ্ধার হয়েছিল। ট্রেনে কাটা পড়েছিলেন না নেপথ্যে অন্য কারণ ছিল সেটা যদিও জানা যায়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






