কাজে 'গড়িমসি' করলে জিরো টলারেন্স, প্রয়োজনে কড়া দাওয়াই দেওয়ার কথা শোনা গেল পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। দীর্ঘদিন ধরে দফতরে না যাওয়ার অভিযোগ একাধিক পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। ফলে গ্রামের দিকে উন্নয়নের কাজ থমকে আছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানদের অবিলম্বে নিজের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কাজে না ফিরলে এবার 'ডিমের পরিবর্তে ঢিল পড়বে' বলে হুঁশিয়ারি দিলীপের।
পঞ্চায়েত প্রধানদের বাড়িতে ঢিল পড়বে, হুঁশিয়ারি দিলীপের!
Sponsored

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একের পর এক পুরসভা ভেঙেছে, বিধ্বস্ত দশা পঞ্চায়েতগুলোতেও। মন্ত্রীর অভিযোগ, প্রায় দুহাজার পঞ্চায়েত প্রধান দফতরে ধারাবাহিক ভাবে অনুপস্থিত। এতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যাচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, বেশ কয়েকজন বেপাত্তা। এই পরিস্থিতিতে দিলীপ স্পষ্ট বলেন,"কাজ হচ্ছে না। অনেকেই পালিয়ে গিয়েছেন। আমরা বলব, হয় পদত্যাগ করুন, না হলে কাজ করুন। এ ভাবে কাজ বন্ধ থাকলে ডিমের বদলে মানুষ বাড়িতে ঢিল মারবে।" রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে (Pradip Majumdar) এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'নিশ্চয়ই বর্তমান মন্ত্রী তথ্যের ভিত্তিতে বলেছেন। আমার জানা নেই৷ তবে নানা রকম পরিস্থিতি রয়েছে, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমি পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নই।' সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুলিশ ইচ্ছাকৃত মামলা দিয়ে পঞ্চায়েত প্রধানদের হেনস্থা করার চেষ্টা করছে। পুলিশই পঞ্চায়েত অফিস রক্ষা করছে আর মন্ত্রী মজা নিচ্ছেন বলেও কটাক্ষ করেন তিনি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






