কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

নদীপথ প্রকল্পে সামগ্রিক প্রভাব যাচাইয়ে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের 

নদীপথ প্রকল্পে সামগ্রিক প্রভাব যাচাইয়ে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের 

কলকাতা মহানগরীতে জলপথ পরিবহণ এবং তার সঙ্গে যুক্ত পরিকাঠামো প্রকল্পগুলির পরিবেশগত ও সামাজিক প্রভাব খতিয়ে দেখতে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষজ্ঞ পরামর্শদাতা সংস্থা নিয়োগ করে ‘কিউমুলেটিভ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামগ্রিক প্রভাব মূল্যায়ন করা হবে।

Sponsored

Sranchi In Article

মহানগর এলাকায় নদীকে কেন্দ্র করে একাধিক পরিকাঠামো ও লজিস্টিক প্রকল্প গড়ে ওঠায় তাদের সম্মিলিত প্রভাব বিচার করা জরুরি হয়ে উঠেছে। প্রশাসনের মতে, পৃথক পৃথক প্রকল্প নয়, সব ক’টির মিলিত অভিঘাত বুঝতে পারলেই ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংহত করা সম্ভব হবে।

Sponsored

Merlin In Article

এই সমীক্ষায় নদীর জলের গুণমান, নদী ও তীরবর্তী এলাকার বাস্তুতন্ত্র, মৎস্যজীবী ও উপকূলবর্তী জনপদের জীবিকা, নদীভাঙন, দূষণ এবং দ্রুত নগরায়নের প্রভাব খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিচার করা হবে, একাধিক প্রকল্পের সম্মিলিত প্রভাব পরিবেশগত গ্রহণযোগ্য সীমা অতিক্রম করছে কি না।

Sponsored

Camelia In Article

সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার একটি পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা, প্রকল্পের নকশায় পরিবর্তন কিংবা আঞ্চলিক স্তরে বিশেষ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা। লক্ষ্য একটাই—নদীপথ পরিবহণকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে গিয়ে যেন পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।

Sponsored

Techno India In Article

উল্লেখ্য, কলকাতা মহানগরীতে যানজট কমানো এবং পণ্য পরিবহণের খরচ হ্রাসের উদ্দেশ্যে রাজ্য সরকার নদীপথ ব্যবহারের উপর বিশেষ জোর দিচ্ছে। তবে সেই উন্নয়নের দীর্ঘমেয়াদি প্রভাব আগে থেকেই মূল্যায়ন করে এগোনোর দিকেই এ বার প্রশাসনের নজর। সমীক্ষার ব্যয় কত হবে, তা এখনও জানানো হয়নি। পরামর্শদাতা সংস্থা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - ম্যাঙ্গো ইকনমিতে মালদহের যুবকদের কাজ! মোদির কাছে পরিযায়ী খুনের উত্তর দাবি তৃণমূলের

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →