রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল রাজ্যের অর্থ দফতর। পেনশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করতে এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের
Sponsored

জিআইএসএস প্রকল্পের আওতায় সরকারি কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ কেটে রাখা হয়। কর্মী অবসর গ্রহণ করলে বা কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে সেই অর্থ সুদ-সহ ফেরত দেওয়া হয়। এই প্রকল্পে সাধারণ ভবিষ্যনিধি (জিপিএফ)-এর সমপরিমাণ সুদ দেওয়া হয়ে থাকে।
Sponsored

অর্থ দফতরের অভিযোগ, বহু দফতরে জিআইএসএস সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে আপডেট করা হচ্ছে না। এর ফলে পেনশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে এবং অবসরের পর বহু কর্মী সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি এড়াতেই সমস্ত দফতরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের জিআইএসএস সংক্রান্ত সর্বশেষ তথ্য যেন সঠিকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা হয়।
Sponsored

বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য এইচআরএমএস পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ২০১৬ সালে এই ব্যবস্থা চালু হওয়ার আগে যে তথ্য রয়েছে, সেগুলিও যাতে নির্ভুলভাবে সার্ভিস বুকে প্রতিফলিত হয়, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
Sponsored

প্রশাসনের মতে, এই উদ্যোগ কার্যকর হলে পেনশন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ভোগান্তিও অনেকটাই কমবে।
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






