দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন। সোমবার গভীর রাতেই রাজ্য পুলিশের ২২ জনের একটি বিশেষ দল দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে। এই দলে যেমন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, তেমনই থাকছেন র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের সদস্যরা। গোটা দলটির নেতৃত্বে রয়েছেন এক জন ডিএসপি এবং এক জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।
বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র্যাফ-ডিএসপি-র বিশেষ দল
Sponsored

গত কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি সরগরম। বিশেষ করে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা এবং নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপ নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি স্পষ্ট অভিযোগ করেন, বঙ্গভবনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা অনভিপ্রেত। এর পরেই দিল্লিতে রাজ্য পুলিশের শক্তি বাড়ানোর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Sponsored

পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পীযূষ পাণ্ডে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাঁর নির্দেশেই এই বিশেষ দলটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলের মধ্যেই চূড়ান্ত হয়ে যায় কারা এই দলে থাকবেন। রাত ১টা ৪০-এর বিমানে তাঁদের দমদম বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা। দিল্লিতে বঙ্গভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সেখানে কর্মরত কর্মীদের সুরক্ষা দেওয়াই এই দলের প্রধান কাজ হবে বলে জানা গিয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






